শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
বাংলাদেশের নাস্তিক ব্লগারদের ফেইসবুক ও ব্লগে ইসলাম বিরোধী লেখা/মন্তব্য বিরুদ্ধে অভিযোগ জানাতে ই-মেইল ঠিকানা খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এ সংক্রান্ত কমিটির এক বৈঠকে এই ই-মেইল ঠিকানা (complainmoha@gmail.com) জানানো হয়।
এ ই-মেইল ঠিকানায় যে কেউ এ অভিযোগ পাঠাতে পারবেন।
রোববার সকাল ১১টায় ইসলামী চিন্তাবিদ ও আলেমদের সঙ্গে বৈঠকে বসেছে এ কমিটি। ফেইসবুক ও ব্লগে আপত্তিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপায় নির্ধারণ করতে এ সভা আয়োজন করা হয়েছে।
ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ নয় সদস্যের কমিটি করে সরকার। কমিটিতে প্রধানমন্ত্রীর দপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), আইন ও বিচার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) অতিরিক্ত ডিআইজিকে রাখা হয়েছে।
কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু আহমেদ জমাদার বলেন, “প্রচলিত আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে আপত্তিকর মন্তব্যকারীদের এক কোটি টাকা জরিমানা এবং ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।” প্রয়োজনে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেইজবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকার সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনেও বিচার করতে পারে বলে জানান আবু আহমেদ জমাদার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন